Advertisement
September 22, 2026

When Personal Branding Is Essential

🗼Product মানুষকে আপনার কাছে আনতে পারে, কিন্তু আপনার Personal Brand মানুষকে আপনার কাছে ধরে রাখতে সাহায্য করতে পারে 🗼

👉 পার্সোনাল ব্র্যান্ডিং কখন গুরুত্বপূর্ণ হয়ে উঠে?

আপনি যদি একজন Sales Professional হন, তাহলে একটা বিষয় আপনাকে খুব সহজভাবে বলি—

আপনি কী ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, সেটা যতোটা গুরুত্বপূর্ণ তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষ আপনাকে কীভাবে দেখে।

ধরুন, একজন Customer-এর কাছে আপনি গেলেন। আপনি আপনার Product-এর ভালো দিকগুলো বললেন, Price বললেন, Offer বললেন, সবকিছুই ঠিক আছে। কিন্তু Customer যদি আপনাকে পুরোপুরি বিশ্বাস না করেন, তাহলে শুধু Product-এর ভালো বৈশিষ্ট্য দিয়ে সবসময় Sale করা সহজ হয় না।

এখানেই Personal Branding অনেকবেশি গুরুত্বপূর্ণ।

Personal Branding মানে প্রতিদিন নিজের ছবি দিয়ে পোস্ট করা নয়, কিংবা নিজেকে বড় করে উপস্থাপন করাও নয়।

আপনি কীভাবে কথা বলেন, Client – এর কথা কতটা মন দিয়ে শোনেন, আপনার প্রতিশ্রুতি কতটা রাখেন, আপনার Knowledge কেমন, আপনার আচরণ কেমন – এই ছোট ছোট বিষয়গুলো মিলেই মানুষের মনে আপনার একটা পরিচয় তৈরি হয়।

ধরুন, আপনার কোনো Customer-এর একটা সমস্যা হলো। সে তখন Product-এর কথা ভাবার আগে হয়তো ভাববে—

“এই সমস্যাটা নিয়ে কার সঙ্গে কথা বললে আমি সঠিক পরামর্শ পাব?”

যদি সেই মুহূর্তে আপনার নামটা তার মনে আসে, তাহলে বুঝবেন আপনার Personal Brand তৈরি হচ্ছে।

আর Sales Career-এ এটাই অনেক বড় বিষয়।

কারণ একজন Customer যখন আপনাকে শুধু Salesperson হিসেবে দেখে, তখন আপনার সঙ্গে তার সম্পর্কটা একটা Transaction-এর মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে।

কিন্তু যখন সে আপনাকে বিশ্বাসযোগ্য একজন মানুষ, একজন Advisor বা Problem Solver হিসেবে দেখতে শুরু করে, তখন সম্পর্কটা অনেক বেশি দীর্ঘস্থায়ী হতে পারে।

আর একটা বিষয় মনে রাখবেন—

Personal Branding একদিনে তৈরি হয় না।

আজ একটা ভালো পোস্ট করলাম, কাল একটা ছবি দিলাম—এতে Personal Brand তৈরি হবে না।

এটা তৈরি হয় Consistency দিয়ে।

আপনার কাজ ভালো হবে, আপনার কথা ও কাজের মধ্যে মিল থাকবে, আপনি মানুষের জন্য Value তৈরি করবেন—তারপর ধীরে ধীরে মানুষ আপনাকে একটি নির্দিষ্ট পরিচয়ে চিনতে শুরু করবে।

আর সেখান থেকেই আপনার Career-এর পরবর্তী দরজাগুলো খুলতে পারে—

Sales Professional থেকে Team Leader,
Team Leader থেকে Trainer,
Trainer থেকে Mentor কিংবা Corporate Speaker।

আমি Personal Branding মানে শুধু নিজেকেই পরিচিত করার চর্চা হিসেবে দেখি না।

আমি এটাকে দেখি—

“মানুষের কাছে নিজের Skill, Character এবং Value কে দৃশ্যমান করার একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া হিসেবে।”

তাই Sales Career-এর ক্ষেত্রে একটা কথা খুব মনে রাখবেন —

“Product মানুষকে আপনার কাছে আনতে পারে, কিন্তু আপনার Personal Brand মানুষকে আপনার কাছে ধরে রাখতে সাহায্য করতে পারে”

KEEP READING

Related Posts

September 22, 2026

BRAND PHILOSOPHY

BRAND PHILOSOPHY একটি ভালো Brand শুধু পরিচয় তৈরি করে না—Value তৈরি করে আমার বিশ্বাস, একটি ভালো Brand শুধু নিজের পরিচয় তৈরি করে না—অন্য মানুষের…

Read More
September 9, 2026

Lecture 5 – Personal Branding & Future Leadership

Career growth শুরু হয় যখন একজন মানুষ শুধু নিজের job description পূরণ করার বাইরে গিয়ে নিজের value, reputation এবং leadership capability তৈরি করতে শুরু…

Read More
September 6, 2026

Lecture 04 – Communication & Teamwork

কর্মক্ষেত্রে অনেক সমস্যা skill-এর অভাবে নয়; বরং misunderstanding, poor communication এবং lack of teamwork-এর কারণে তৈরি হয়

Read More
August 29, 2026

Lecture 03 — Goal Setting

লক্ষ্য নির্ধারণ ও অর্জনের কৌশল Goal Setting, Execution & Result

Read More
August 24, 2026

How to Succeed as a New Employee

How to Succeed as a New Employee

Read More
August 23, 2026

প্রেশারকে শক্তিতে রূপান্তর

প্রেশারকে শক্তিতে রূপান্তর - Pressure Management & High-Performance Mindset

Read More
‹
›